ঢাকাSaturday , 26 September 2026
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম ও জীবন
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. মোটিভেশনাল
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষা
  12. সচেতনতা
  13. সমাজ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিয়েটরদের কাজ সহজ করতে নতুন অ্যাপ আনল ফেসবুক

Hridaybd24.com
August 14, 2026 7:28 am
Link Copied!




 

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রমের পর গত বুধবার (১২ আগস্ট) ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। এতে রয়েছে এআই-চালিত ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট, যা নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকদের আগ্রহ ও পোস্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

নতুন অ্যাপের মাধ্যমে কনটেন্টের পারফরম্যান্স জানতে আলাদা করে বিভিন্ন পরিসংখ্যান ঘাঁটতে হবে না। কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব, কোন কনটেন্ট ভালো করছে এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন, এসব তথ্য সহজেই পাওয়া যাবে। এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এ ছাড়া মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই সুবিধা যুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি সম্ভাব্য উত্তরের খসড়াও তৈরি করে দেবে অ্যাপটি। চাইলে নির্মাতারা সেই উত্তর প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিন অ্যাপটি চালু করলে একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা সামনে আসবে। সেখানে সর্বশেষ প্রকাশিত কনটেন্টের পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং যেসব মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন, সেসব তথ্য একসঙ্গে দেখা যাবে।

 

ফেসবুকের এই উদ্যোগকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতা কমাতেও নতুন অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য দেশেও এর ব্যবহার বাড়ানো হতে পারে।

 

ইউটিউব মনিটাইজেশন পলিসি ২০২৭ নতুন নিয়ম